PREMIER UNIVERSITY

Department of Electrical and Electronic Engineering

PREMIER UNIVERSITY

Department of Electrical and Electronic Engineering

প্রিমিয়ার ইউনিভার্সিটির ইইই বিভাগে ওরিয়েন্টেশন প্রোগ্রাম ১২ মে ২০২৬|

প্রিমিয়ার ইউনিভার্সিটির ইইই বিভাগে ওরিয়েন্টেশন প্রোগ্রাম | 

প্রিমিয়ার ইউনিভার্সিটির হাজারী লেইনস্থ ভবনে প্রিমিয়ার ইউনিভার্সিটির ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের বিএসসি ইন ইইই প্রোগ্রামের ৩৮তম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে| ১২ মে ২০২৬, মঙ্গলবার, বেলা ৩টায় আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রিমিয়ার ইউনিভার্সিটির মাননীয় ট্রেজারার অধ্যাপক ড. জাহেদ হোছাইন সিকদার| ইইই বিভাগের চেয়ারম্যান সহযোগী অধ্যাপক জনাব টুটন চন্দ্র মল্লিকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রকৌশল অনুষদের সহযোগী ডিন প্রফেসর ড. সাহীদ মো. আসিফ ইকবাল| ওরিয়েন্টেশন স্পিকার ছিলেন চুয়েটের বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক ড. সুমিত মজুমদার| প্রধান অতিথির বক্তব্যে ট্রেজারার অধ্যাপক ড. জাহেদ হোছাইন সিকদার বলেন, প্রিমিয়ার ইউনিভার্সিটির স্নাতক পর্যায়ের পাঁচটি একাডেমিক প্রোগ্রাম বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল থেকে অ্যাক্রেডিটেশন সনদ প্রাপ্ত হয়েছে| বিএসসি ইন ইইই প্রোগ্রাম সেই প্রোগ্রামগুলোর অন্যতম| অ্যাক্রেডিটেশন সনদ পাওয়ার পরে তোমরাই এই প্রোগ্রামের প্রথম ব্যাচ| যেহেতু এই প্রোগ্রাম অ্যাক্রেডিটেশন সনদপ্রাপ্ত, সুতরাং তোমরা এই প্রোগ্রাম থেকে পাশ করে বেরিয়ে যাওয়ার পরে দেশীয় ও আন্তর্জাতিক অঙ্গনে বিভিন্ন পেশাগত ক্ষেত্রে ব্যতিক্রমী সুযোগ-সুবিধা ও মর্যাদাপ্রাপ্ত হবে| তিনি উল্লেখ করেন, আরেকটা উল্লেখ্যযোগ্য বিষয় এই যে, বিভাগটির বোর্ড অব অ্যাক্রেডিটেশন ফর টেকনিক্যাল এডুকেশন-এর স্বীকৃতিও রয়েছে, যা বর্তমানে ওয়াশিংটন একর্ড-এর অ্যাক্রেডিটেশনপ্রাপ্ত ডিগ্রি| তিনি বলেন, শুধুমাত্র একাডেমিক পড়াশোনার মাধ্যমে পূর্ণ মানুষ হওয়া যায় না, এ কারণে এই ইইই বিভাগে শিক্ষার্থীদের পূর্ণ ও মানবিক মানুষে পরিণত করার লক্ষ্যে কো-কারিকুলার ও এক্সট্রা কারিকুলার এক্টিভিটিসের ব্যবস্থা রয়েছে| তিনি জীবনে সর্বক্ষেত্রে সাফল্য অর্জন করার জন্য পারিপার্শ্বিক শিক্ষা অর্জন ও  বৈশ্বিক সমসাময়িক জ্ঞান সম্পর্কে ওয়াকিফহাল থাকার ওপরও গুরুত্বারোপ করেন |
বিশেষ অতিথি প্রফেসর ড. সাহীদ মো. আসিফ ইকবাল বলেন, এই বিভাগে ভালোভাবে অধ্যয়নের জন্য সবধরনের সুযোগ-সুবিধা রয়েছে| তোমরা সেই সুযোগ-সুবিধা অবশ্যই গ্রহণ করবে| তোমাদের অধ্যয়নে বিশেষভাবে সহায়তার জন্য রয়েছে রোবটিক্স ক্লাব ও আইইইই ব্রাঞ্চ| তিনি আরও বলেন, তোমরা এই বিভাগে পড়ালেখা করে শুধু চাকরি করবে তা নয়, উদ্যোক্তাও হতে পারবে | 
ওরিয়েন্টেশন স্পিকার ড. সুমিত মজুমদার নবীন শিক্ষার্থীরা কীভাবে তাদের ক্যারিয়ার গঠন করবে, সেই বিষয়ে আলোকপাত করেন| এক্ষেত্রে তিনি স্কিল ডেভেলপমেন্টের ওপর গুরুত্ব দেন |
কমপ্লেইন্ট কমিটির সদস্য জনাব তন্বী ধুম যৌন হয়রানী ও ইভটিজিং প্রতিরোধে করণীয় নিয়ে আলোচনা করেন |
সহকারী প্রক্টর জনাব রাহুল চৌধুরী তাঁর বক্তব্যে স্টুডেন্টস কোড অব কন্ডাক্ট নিয়ে আলোকপাত করেন |
৩৮তম ব্যাচের অ্যাডভাইজার জনাব সৌমেন দত্ত নবীন শিক্ষার্থীদের শৃঙ্খলা অনুসরণ ও গভীরভাবে অধ্যয়নের আহ্বান জানান |
সভাপতির বক্তব্যে ইইই বিভাগের চেয়ারম্যান জনাব টুটন চন্দ্র মল্লিক এই বিভাগের বিভিন্ন অর্জন ও  অ্যালামনাইদের পেশাগত ক্ষেত্রে সুনাম অর্জনের বিষয় উপস্থাপন করেন|
প্রভাষক রিজমা সামানজা নিলয়ের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন অ্যালামনাই জনাব উচ্ছ্বাস দেবনাথ, ডেপুটি লাইব্রেরিয়ান জনাব মোহাম্মদ আলী, সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক জনাব ইয়াকুব আলী, রোবটিক্স ক্লাবের সভাপতি শোভন দাশ দীপ্ত, আইইইই ব্রাঞ্চের সভাপতি ইফতেখার চৌধুরী, পিইউডিএস-এর প্রতিনিধি ফারদিন আলাদিন ও নবীন শিক্ষার্থী সাদেকুল আলম | 
অনুষ্ঠানে ইইই বিভাগের অন্যান্য শিক্ষক-শিক্ষিকাবৃন্দ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন | 

Related News

প্রিমিয়ার ইউনিভার্সিটিতে উইমেন ইন ইঞ্জিনিয়ারিং ডে উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত ।

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটিতে ‘স্মার্ট পিভি সিস্টেম ডিজাইন ও সম্ভাব্যতা বিশ্লেষণ’ বিষয়ক সেমিনার ।

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটির ইইই বিভাগের উদ্যোগে ‘ফ্রম আইডিয়া টু আইইইই পেপার রাইটিং’ বিষয়ক কর্মশালা |

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটির ইইই বিভাগে ওরিয়েন্টেশন প্রোগ্রাম ১২ মে ২০২৬|

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটিতে একাডেমিক সমন্বয় সভা ০৯ মে ২০২৬, শনিবার বিকেল ৩টায় অনুষ্ঠিত ।

Read More

ইউজিসি চেয়ারম্যানের সঙ্গে প্রিমিয়ার ইউনিভার্সিটি প্রতিনিধিদলের সাক্ষাৎ, অ্যাক্রেডিটেশন সনদের কপি হস্তান্তর ।

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটির পাঁচটি স্নাতক প্রোগ্রামের অ্যাক্রেডিটেশন উপলক্ষে অ্যাক্রেডিটেশন ফেস্ট-এর দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত ।

Read More
Copyright © 2024 Premier University IT. All rights reserved.