PREMIER UNIVERSITY

Department of Electrical and Electronic Engineering

PREMIER UNIVERSITY

Department of Electrical and Electronic Engineering

প্রিমিয়ার ইউনিভার্সিটির ইইই বিভাগে অ্যাক্রেডিটেশন ভিজিট সম্পন্ন

প্রিমিয়ার ইউনিভার্সিটির ইইই বিভাগে অ্যাক্রেডিটেশন ভিজিট সম্পন্ন
বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল কর্তৃক প্রিমিয়ার ইউনিভার্সিটি ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের বিএসসি ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামের অ্যাক্রেডিটেশন ভিজিট সম্পন্ন হয়েছে। অ্যাক্রেডিটেশন প্রক্রিয়ার অংশ হিসেবে ১২-১৪ মে ২০২৫, তিনদিনব্যাপী উক্ত সাইট ভিজিট প্রক্রিয়া চলে। বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলে প্রিমিয়ার ইউনিভার্সিটির স্নাতক পর্যায়ের ছয়টি প্রোগ্রামের অ্যাক্রেডিটেশনের জন্য ২০২৪ সালে আবেদন করা হয়েছিল। ইউনিভার্সিটির পঞ্চম প্রোগ্রাম হিসেবে বিএসসি ইন ইইই প্রোগ্রামের উক্ত ভিজিট সম্পন্ন হয়েছে। উক্ত ভিজিটের মাধ্যমে অ্যাক্রেডিটেশন ম্যানুয়েল অনুসারে দশটি স্ট্যান্ডার্ড এবং ৬৩টি ক্রাইটেরিয়ার ভিত্তিতে অ্যাকাডেমিক, প্রশাসনিক, আর্থিক, সহপাঠ্যক্রমিক কার্যক্রম প্রভৃতিসহ ইউনিভার্সিটি এবং ইইই বিভাগের, বিশেষ করে বিএসসি ইন ইইই প্রোগ্রামের উপর অনুপুঙ্খ পর্যবেক্ষণ পরিচালিত হয়। তিনদিনের ভিজিটের শেষ পর্যায়ে ইকিউএ টিম ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদিরকে ভিজিট সম্পন্ন হওয়া সম্পর্কে সম্যক অবগত করেন।

Related News

প্রিমিয়ার ইউনিভার্সিটির ইইই বিভাগের উদ্যোগে ‘ফ্রম আইডিয়া টু আইইইই পেপার রাইটিং’ বিষয়ক কর্মশালা |

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটির ইইই বিভাগে ওরিয়েন্টেশন প্রোগ্রাম ১২ মে ২০২৬|

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটিতে একাডেমিক সমন্বয় সভা ০৯ মে ২০২৬, শনিবার বিকেল ৩টায় অনুষ্ঠিত ।

Read More

ইউজিসি চেয়ারম্যানের সঙ্গে প্রিমিয়ার ইউনিভার্সিটি প্রতিনিধিদলের সাক্ষাৎ, অ্যাক্রেডিটেশন সনদের কপি হস্তান্তর ।

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটির পাঁচটি স্নাতক প্রোগ্রামের অ্যাক্রেডিটেশন উপলক্ষে অ্যাক্রেডিটেশন ফেস্ট-এর দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত ।

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটির পাঁচটি স্নাতক পর্যায়ের প্রোগ্রামের অ্যাক্রেডিটেশন উপলক্ষে ‘অ্যাক্রেডিটেশন ফেস্ট’ অনুষ্ঠিত ।

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটির পাঁচটি স্নাতক প্রোগ্রামের অ্যাক্রেডিটেশন সনদ গ্রহণ ।

Read More
Copyright © 2024 Premier University IT. All rights reserved.