PREMIER UNIVERSITY

Department of Electrical and Electronic Engineering

PREMIER UNIVERSITY

Department of Electrical and Electronic Engineering

প্রিমিয়ার ইউনিভার্সিটির বিএসসি ইন ইইই প্রোগ্রামের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত ।

প্রিমিয়ার ইউনিভার্সিটির বিএসসি ইন ইইই প্রোগ্রামের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত ।

প্রিমিয়ার ইউনিভার্সিটির হাজারী লেইনস্থ ভবনে ইইই বিভাগে বিএসসি ইন ইইই প্রোগ্রামের ফল-২০২৫ সেশনের ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। ০৩ আগস্ট ২০২৫, রবিবার, সকাল ১০:০০টায় শুরু হওয়া এই ভর্তি পরীক্ষাটির মূল্যায়ন কোড ভিত্তিক পদ্ধতিতে পরিচালিত হয়।

পরীক্ষাকেন্দ্র পরিদর্শনকালে প্রিমিয়ার ইউনিভার্সিটির ইইই বিভাগের চেয়ারম্যান জনাব টুটন চন্দ্র মল্লিক বলেন,  প্রিমিয়ার ইউনিভার্সিটি সর্বদা শিক্ষার্থীদের জন্য একটি নিরাপদ, উৎসাহব্যঞ্জক ও সমৃদ্ধ শিক্ষার পরিবেশ তৈরিতে কাজ করে যাচ্ছে। আমাদের লক্ষ্য হচ্ছে শুধু শিক্ষাদান নয়, বরং প্রতিভাবান তরুণদের সঠিক মূল্যায়ন করে তাদের সম্ভাবনাকে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যাওয়া। আমি পরীক্ষার্থীদের সকলকে অভিনন্দন জানাই যারা কঠোর পরিশ্রম ও আন্তরিকতার মাধ্যমে এই পরীক্ষায় অংশ নিয়েছেন।

পরীক্ষার সময় আরও উপস্থিত ছিলেন বিভাগের সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন মুন্না, সহকারী অধ্যাপক সামিনা আলম ও কল্লোল দে, প্রভাষক আসিফ মোহাম্মদ সিদ্দিকী, রাহুল চৌধুরী, সৌমেন দত্ত, আবির ধর, জয়নাব বিনতে আহমদ। ভর্তিচ্ছু শিক্ষার্থীদের অনেক অভিভাবককেও পরীক্ষাকেন্দ্রের বাইরে অপেক্ষা করতে দেখা যায়।

Related News

বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল প্রিমিয়ার ইউনিভার্সিটির ৫টি প্রোগ্রামের অ্যাক্রেডিটেশন প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করায় দোয়া মাহফিল ।

Read More

বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল কর্তৃক প্রিমিয়ার ইউনিভার্সিটির ৫টি প্রোগ্রামের অ্যাক্রেডিটেশন প্রদান: এক ঐতিহাসিক সাফল্য ।

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটির ইইই বিভাগের উদ্যোগে ‘প্রজেক্ট ডে ফল-২০২৫’ ।

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটিতে ‘হিম উৎসব ও কাওয়ালী সন্ধ্যা’ ।

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটির তড়িৎ প্রকৌশল বিভাগে ‘আধুনিক সুইচগিয়ার অ্যান্ড প্রটেকশন’ ল্যাবের উদ্বোধন ।

Read More

Premier University Celebrates IEEE Day 2025 with Great Enthusiasm.

Read More

Seminar on “Mastering Leadership Excellence in Engineering Management” held at Premier University.

Read More
Copyright © 2024 Premier University IT. All rights reserved.