PREMIER UNIVERSITY

Department of Electrical and Electronic Engineering

PREMIER UNIVERSITY

Department of Electrical and Electronic Engineering

প্রিমিয়ার ইউনিভার্সিটি ও রেড ডিজির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর ।

প্রিমিয়ার ইউনিভার্সিটি ও রেড ডিজির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর ।

প্রিমিয়ার ইউনিভার্সিটির ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগ ও ইন্টারন্যাশনাল আইওটি ডিভাইস কোম্পানি রেড ডিজি-এর মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। ২৩ জুন ২০২৫, সোমবার, বিকেল ৪.৩০টায় বিশ্ববিদ্যালয়ের জিইসি মোড়স্থ ক্যাম্পাসে এই চুক্তি স্বাক্ষরিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রিমিয়ার ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদির। উপস্থিত ছিলেন প্রিমিয়ার ইউনিভার্সিটির রেজিস্ট্রার জনাব মোহাম্মদ ইফতেখার মনির, ইইই বিভাগের চেয়ারম্যান জনাব টুটন চন্দ্র মল্লিক ও সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন মুন্না। আরও উপস্থিত ছিলেন রেড ডিজির প্রধান নির্বাহী কর্মকর্তা মঈন উদ্দিন আহমেদ, বসনিয়া হার্জেগোভিনার ইউনিভার্সিটি অব ইস্ট সারায়েভোর কান্ট্রি এডভাইজার জনাব আনোয়ারুল আবেদীন ও ইনসাইট অটোমাটার ম্যানেজিং পার্টনার জনাব শহিদুল ইসলাম রিজভী।
অনুষ্ঠানে প্রধান অতিথি উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদির বলেন, এই ধরনের চুক্তির ফলে ইইই বিভাগের শিক্ষার্থীরা নতুন প্রযুক্তির সাথে পরিচিত হতে পারবে। তাদের জন্য নতুন কর্মক্ষেত্র সৃষ্টি হবে। এই গবেষণালব্ধ কাজ থেকে বিশ্ববিদ্যালয়, রেড ডিজি উপকৃত হবে, উপকৃত হবে বাংলাদেশ।
রেড ডিজির প্রধান নির্বাহী কর্মকর্তা মঈন উদ্দিন আহমেদ বলেন, প্রিমিয়ার ইউনিভার্সিটির ইইই বিভাগের শিক্ষার্থীরা ইতোমধ্যে কর্মক্ষেত্রে অনেক ভালো করছে বলে আমি জেনেছি। আশা করি, রেড ডিজিতে তারা কাজ করলে উত্তরোত্তর আরও ভালো করতে পারবে। আমরা তাদের সাফল্য কামনা করি।
প্রিমিয়ার ইউনিভার্সিটির রেজিস্ট্রার জনাব মোহাম্মদ ইফতেখার মনির ও ইইই বিভাগের চেয়ারম্যান জনাব টুটন চন্দ্র মল্লিক তাঁদের বক্তব্যে রেড ডিজির প্রতিনিধিদের ধন্যবাদ জ্ঞাপন করেন।
উল্লেখ্য, এই সমঝোতা স্মারকের মাধ্যমে ইইই বিভাগের শিক্ষার্থীরা রেড ডিজির প্রকল্পসমূহে ইন্টার্নশিপ, গবেষণা, ওয়ার্কশপ ও যৌথ উদ্ভাবনী কার্যক্রমে অংশগ্রহণের সুযোগ পাবেন। তারা নতুন ডিভাইসের ডিজাইন করতে পারবেন। এতে বাস্তব জীবনের সমস্যার সমাধানে প্রযুক্তির ব্যবহার ও দক্ষতা অর্জনের দ্বার উন্মোচিত হবে।

Related News

প্রিমিয়ার ইউনিভার্সিটির ইইই বিভাগের উদ্যোগে ‘ফ্রম আইডিয়া টু আইইইই পেপার রাইটিং’ বিষয়ক কর্মশালা |

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটির ইইই বিভাগে ওরিয়েন্টেশন প্রোগ্রাম ১২ মে ২০২৬|

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটিতে একাডেমিক সমন্বয় সভা ০৯ মে ২০২৬, শনিবার বিকেল ৩টায় অনুষ্ঠিত ।

Read More

ইউজিসি চেয়ারম্যানের সঙ্গে প্রিমিয়ার ইউনিভার্সিটি প্রতিনিধিদলের সাক্ষাৎ, অ্যাক্রেডিটেশন সনদের কপি হস্তান্তর ।

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটির পাঁচটি স্নাতক প্রোগ্রামের অ্যাক্রেডিটেশন উপলক্ষে অ্যাক্রেডিটেশন ফেস্ট-এর দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত ।

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটির পাঁচটি স্নাতক পর্যায়ের প্রোগ্রামের অ্যাক্রেডিটেশন উপলক্ষে ‘অ্যাক্রেডিটেশন ফেস্ট’ অনুষ্ঠিত ।

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটির পাঁচটি স্নাতক প্রোগ্রামের অ্যাক্রেডিটেশন সনদ গ্রহণ ।

Read More
Copyright © 2024 Premier University IT. All rights reserved.