PREMIER UNIVERSITY

Department of Electrical and Electronic Engineering

PREMIER UNIVERSITY

Department of Electrical and Electronic Engineering

প্রিমিয়ার ইউনিভার্সিটির পাবলিক হেলথ বিভাগের উদ্যোগে বন্যা পরবর্তী ফ্রি হেলথ ক্যাম্প ও বিনামূল্যে ঔষধ সেবা।

সম্প্রতি প্রিমিয়ার ইউনিভার্সিটির পাবলিক হেলথ বিভাগের উদ্যোগে ফটিকছড়ির পাইনদং ইউনিয়নের বন্যার্তদের ফ্রি চিকিৎসা সেবা প্রদান ও বিনামূল্যে ঔষধ বিতরণ করেছে একটি মেডিকেল টিম। বিভাগের চেয়ারম্যান সহযোগী অধ্যাপক  ড. মোহাম্মদ জাহেদুল ইসলামের নেতৃত্বে এবং সঞ্চালনায় প্রোগ্রামটি পরিচালিত ও সাফল্যমণ্ডিত হয়। পাইনদং ইউনিয়নে বন্যা পরবর্তী বিভিন্ন রোগে অনেক মানুষ যখন কাতর ছিল, তখন বিভাগটির উদ্যোগে ১০/১২ জন ডাক্তার, ১০/১২ জন নার্স, ২ জন অপটিমেট্রিস্ট (চোখের ডাক্তার), ২ জন ফার্মাসিস্ট, ৮/১০ জন স্বেচ্ছাসেবী ওখানে পৌঁছেন। পাইনদং ইউনিয়নের প্রাথমিক বিদ্যালয়ের মাঠ এবং ক্লাশরুমসমূহকে তাঁরা প্রায় হাসপাতালে পরিণত করে বন্যার্তদের সেবায় কাজে লাগিয়েছেন; বিভিন্ন সেগমেন্টে ডাক্তারদের বুথ বসিয়ে বন্যার্তদের মাঝে চিকিৎসা সেবা প্রদান করেছেন। প্রায় ১০০০ নারী-পুরুষ ও শিশুদের চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। নারী, পুরুষ ও শিশুরা সুশৃঙ্খলভাবে স্বেচ্ছাসেবীদের সহযোগিতায় ডাক্তারদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাদের রোগব্যাধি, যেমন, বিভিন্ন পানিবাহিত রোগ ও বিভিন্ন ত্বকের সমস্যা, বিষয়ে চিকিৎসা নেন। ডাক্তারগণ তাদের যথাযথভাবে পর্যবেক্ষণ করে অত্যন্ত যত্নসহকারে সেবা প্রদান করেন। এই প্রয়াসে ফটিকছড়ি উপজেলার ইউ.এন.ও, পাইনদং ইউনিয়নের চেয়ারম্যান, লোকাল নেতৃবৃন্দ এবং ফটিকছড়ি উপজেলার হেলথ কমপ্লেক্সের প্রধান ড. আরেফিন সিদ্দীকি (ইউএইচএন্ডএফপিও) প্রমুখের সার্বিক সহযোগিতা ও অনুপ্রেরণা উল্লেখযোগ্য। তাঁরা ডাক্তার, নার্স, অপটিমেট্রিস্ট, ফার্মাসিস্ট ও অন্যান্য ডিসিপ্লিনের একটিভিস্টদের আন্তরিক ধন্যবাদ জানান।
ড. মোহাম্মদ জাহেদুল ইসলাম বলেন, আমাদের মেডিকেল টিমে চট্টগ্রাম মেডিকেল কলেজের এক্স প্রিন্সিপাল প্রফেসর ড. ইমরান বিন ইউনুস ও চট্টগ্রাম মেডিকেল কলেজের ডেপুটি ডিরেক্টর ড. অং সুই প্রু মারমা স্যারকে আমাদের সাথে পেয়ে আমরা বিপুলভাবে অনুপ্রাণিত। আমাদের গণিত বিভাগের শিক্ষক জনাব মাহবুব ও অংশগ্রহণকারী গণিত বিভাগের ছাত্র-ছাত্রীদেরেকে ও প্রিমিয়ার ইউনিভার্সিটির আই.টি বিভাগকে বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। তারা অর্থ, সময়, শ্রম ও মেধা দিয়ে আমাদের সাহায্য করেছেন।

Related News

প্রিমিয়ার ইউনিভার্সিটিতে সেমিকন্ডাক্টর শিল্প ও ভবিষ্যৎ কর্মসংস্থানের সম্ভাবনা নিয়ে সেমিনার অনুষ্ঠিত

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটির ইইই বিভাগে ৩৯তম ব্যাচের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

Read More

প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের অনুষ্ঠান আয়োজন ও শৃঙ্খলা বিষয়ে নির্দেশনাবলি

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটিতে সমাপ্ত হলো আন্তর্জাতিক প্রযুক্তি সম্মেলন আইকনেক্ট ২০২৬

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটিতে আন্তর্জাতিক প্রযুক্তি সম্মেলন আইকনেক্ট ২০২৬-এর উদ্বোধন

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটি ও সেন্ড আ লিটল হোপের মধ্যে এআই কোর্স চালু বিষয়ক আলোচনা সভা

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটিতে একাডেমিক সমন্বয় সভা অনুষ্ঠিত

Read More
Copyright © 2024 Premier University IT. All rights reserved.