PREMIER UNIVERSITY

Department of Electrical and Electronic Engineering

PREMIER UNIVERSITY

Department of Electrical and Electronic Engineering

প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের অনুষ্ঠান আয়োজন ও শৃঙ্খলা বিষয়ে নির্দেশনাবলি

প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের অনুষ্ঠান আয়োজন ও শৃঙ্খলা বিষয়ে নির্দেশনাবলি

প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির পক্ষ থেকে শিক্ষার্থীদের তত্ত্বাবধানে পরিচালিত অনুষ্ঠান আয়োজন, ব্যবস্থাপনা ও শৃঙ্খলা সংক্রান্ত নির্দেশনাবলি বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর এস. এম. নছরুল কদিরের কাছে হস্তান্তর করা হয়েছে।

২৭ সেপ্টেম্বর ২০২৬, রবিবার বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্যের কার্যালয়ে প্রক্টরিয়াল বডির সদস্যরা এ নির্দেশনাবলি মাননীয় উপাচার্যের কাছে হস্তান্তর করেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার জনাব মোহাম্মদ ইফতেখার মনির, প্রক্টর জনাব মোহাম্মদ সোলাইমান চৌধুরী, সহকারী প্রক্টর জনাব অনুপ কুমার বিশ্বাস, জনাব তাসনিম উদ্দীন চৌধুরী, জনাব মোহাম্মদ রকিবুল হোছাইন, জনাব মোহাম্মদ হাসান ও জনাব রাহুল চৌধুরী উপস্থিত ছিলেন।

নির্দেশনাবলিতে বিশ্ববিদ্যালয়ে যেকোনো অনুষ্ঠান আয়োজনের পূর্বে কর্তৃপক্ষের অনুমোদন গ্রহণ, অনুষ্ঠান আয়োজনের প্রয়োজনীয় তথ্য ও কাগজপত্র নির্ধারিত সময়ে দাখিল, অনুমোদিত অনুষ্ঠানসূচি ও সময়সূচি অনুসরণ এবং বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রমে বিঘ্ন না ঘটানোর বিষয়গুলো অন্তর্ভুক্ত করা হয়েছে।

এতে আরও রয়েছে অনুষ্ঠান পরিচালনায় শালীনতা, মর্যাদা ও বৈষম্যহীনতা বজায় রাখা, শব্দের মাত্রা নিয়ন্ত্রণ, ছবি, ভিডিও ও সামাজিক যোগাযোগমাধ্যমে দায়িত্বশীল প্রচার, শিক্ষার্থীদের সমন্বয়ে অনুষ্ঠান ব্যবস্থাপনা কমিটি গঠন এবং সংশ্লিষ্ট বিভাগের শিক্ষকদের তত্ত্বাবধান নিশ্চিত করার বিষয়।

এ ছাড়া বহিরাগত ব্যক্তি, প্রতিষ্ঠান ও সংগঠনের অংশগ্রহণ, অর্থ সংগ্রহ ও ব্যয়ের স্বচ্ছতা, জরুরি চিকিৎসা ও অ্যাম্বুলেন্স ব্যবস্থা, অগ্নিনিরাপত্তা, পার্কিং ও ট্রাফিক ব্যবস্থাপনা, অনুষ্ঠান-পরবর্তী পরিচ্ছন্নতা এবং বিশ্ববিদ্যালয়ের সম্পদের যথাযথ ব্যবহারের বিষয়েও নির্দেশনাবলিতে বিধান রাখা হয়েছে।

নির্দেশনাবলিতে উল্লেখ করা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা, শৃঙ্খলা, একাডেমিক পরিবেশ ও প্রশাসনিক প্রয়োজন বিবেচনায় কর্তৃপক্ষ প্রয়োজন অনুযায়ী অনুমোদিত কোনো অনুষ্ঠান স্থগিত, সময় বা স্থান পরিবর্তন কিংবা বাতিল করতে পারবে। পাশাপাশি নির্দেশনাবলি বা বিশ্ববিদ্যালয়ের প্রচলিত বিধি লঙ্ঘনের ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তি, সংগঠন বা আয়োজক কমিটির বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণের বিষয়টিও অন্তর্ভুক্ত করা হয়েছে।

Related News

প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের অনুষ্ঠান আয়োজন ও শৃঙ্খলা বিষয়ে নির্দেশনাবলি

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটিতে সমাপ্ত হলো আন্তর্জাতিক প্রযুক্তি সম্মেলন আইকনেক্ট ২০২৬

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটিতে আন্তর্জাতিক প্রযুক্তি সম্মেলন আইকনেক্ট ২০২৬-এর উদ্বোধন

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটি ও সেন্ড আ লিটল হোপের মধ্যে এআই কোর্স চালু বিষয়ক আলোচনা সভা

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটিতে একাডেমিক সমন্বয় সভা অনুষ্ঠিত

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো ‘আইডিয়া টু পাবলিকেশন ২.০’

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটির ইইই বিভাগের উদ্যোগে স্প্রিং সেশনের প্রজেক্ট ডে অনুষ্ঠিত

Read More
Copyright © 2024 Premier University IT. All rights reserved.